Header Ads Widget

অপরিচিতা গল্প MCQ|Oporichita Golpo MCQ-2021[With QuizeTest]

'অপরিচিতা' মনস্তাপে ভেঙ্গেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের (অনুপমের)জীবন সম্পর্কে সহজ স্বীকারোক্তির গল্প,তার পাপস্থালনের অকপট কথামালা।অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে।কল্যাণী এই গল্পের আড়ালে এক বলিষ্ঠ ব্যক্তিতের আধিকারী নারী।সমাজের জেঁকে বসা ঘৃণ্য যৌতুক প্রথার বিরোধীতা করেছে এই বলিষ্ঠ নারী কল্যাণী।এই গুরুত্বপূর্ণ গল্প থেকে HSC পরীক্ষার্থীদের জন্য বেশকয়েকটি MCQ উত্তর সহ তুলে ধরা হল।


https://rokomarishikkha.blogspot.com/2021/09/Oporichita-Golpo-MCQ-2021.html

অপরিচিতা গল্প MCQ|Oporichita Golpo MCQ-2021[With QuizeTest]


১।গজানন-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তরঃগজ আনন যার

২।অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে যায়?

উত্তরঃবিনুদাদা

৩.শম্ভূনাথ সেন পেশায় কী ছিলেন?

উত্তরঃডাক্তার

৪.পাত্রপক্ষের দেওয়া এয়ায়ারিংজোড়াকে সেকরা কি বলে অভিহিত করেছে?

উত্তরঃবিলেতি মাল 

৫.অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?

উত্তরঃওকালতি

৬.অনুপমের আসল অভিভাবক কে?

উত্তরঃতার মামা

৭.হরিশ কোথায় কাজ করে?

উত্তরঃকানপুরে

৮.পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?

উত্তরঃতার মামা

৯.কে আসর জমাইতে অদ্বিতীয়?

উত্তরঃহরিশ

১০.যেখানে আমরা বলি 'চমৎকার' সেখানে বিনুদাদা কী বলেন?

উত্তরঃ'চলনসই'

১১.বরযাত্রীরা কি বলিয়া কপাল চাপড়াইতে লাগিল-

উত্তরঃ'বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল'

১২.জড়িমা শব্দের অর্থ কী?

উত্তরঃআড়ষ্টতা

১৩.অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারন কী ছিল?

উত্তরঃআত্মমর্যাদা

১৪.বিবাহ ভাঙ্গার পর কল্যাণী কিসের ব্রত করিয়াছিল?

উত্তরঃমেয়েদের শিক্ষার ব্রত

১৫.বিবাহ চলাকালীন সময়ে অনুপমের বয়স কত ছিল?

উত্তরঃতেইশ

১৬. অনুপমের মামা কেনো আবার বিবাহ সমন্ধে কথা তুলিতেই পারেন না-

উত্তরঃলজ্জায়

১৭.কি কারনে অনুপমের মামা সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী-

উত্তরঃআশ্চর্য পাকা লোক বলিয়া

১৮.মামার একমাত্র লক্ষ্য কি ছিল?

উত্তরঃতিনি কোনোমতেই কারও কাছে ঠকিবেন না

১৯.বাড়ি ফিরিবার সময় কোন জিনিসগুলো একসঙ্গে বাজিল না-

উত্তরঃব্যান্ড রসনচৌকি ও কন্সর্ট

২০.অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল?

উত্তরঃসাতাশ বছর বয়সে

২১.অনুপমের হাত জোড়ে,মাথা হেঁটে কার হৃদয় গলেছে?

উত্তরঃশম্ভুনাথ সেনের

২২.সেই সুরটি যে আমার হৃদয়ের মাঝে আজও বাজিতেছে-এখানে কোন সুরের কথা বলা হয়েছে?

উত্তরঃকল্যাণীর কন্ঠের

২৩.গলার স্বর কার কাছে চিরকাল বড় সত্য?

উত্তরঃঅনুপমের

২৪.অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?

উত্তরঃএমএ

২৫.ছুটিতে কলকাতায় কে এসেছিল?

উত্তরঃহরিশ

২৬.অনুপম তার মামাকে ছেড়েছে কারন তার মামা-

উত্তরঃঅর্থলোভী

২৭.অপরিচিতা গল্পের কথকের (অনুপমের)বয়স কত ছিল?

উত্তরঃসাতাশ

২৮.কল্যাণী মাতৃ-আজ্ঞা বলতে কী বুঝিয়েছেন?

উত্তরঃদেশের প্রতি দায়বদ্ধতা

২৯.উমেদারি বলতে অপরিচিতা গল্পে অনুপম কী বুঝিয়েছে?

উত্তরঃচাকরির আশায় ঘোরাঘুরি

৩০.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়েছিল?

উত্তরঃমেরুদন্ডহীন

৩১.গনেশকে অপরিচিতা গল্পে কি বলা হয়েছে?

উত্তরঃগজানন

৩২.মহিত সুশালির কন্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল-মহিতের  সাথে অপরিচিতা গল্পে কার সাদৃশ্য রয়েছে?

উত্তরঃঅনুপমের

৩৩.কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহন করেন?

উত্তরঃ১৮৬১ খ্রিস্টাব্দে

৩৪.কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?

উত্তরঃ১৯৪১

৩৫.আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না কথাটি কার-

উত্তরঃকল্যাণীর বাবার শম্ভুনাথের

আজকে এই ৩৫টা দেওয়া হলো-আগামীতে আরো দেওয়া হবে এবং আরো বিষয় এ দেওয়া হবে।আমাদের পাশে থাকুন পোষ্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

বিঃদ্র-কুইজ সিস্টেম চালু করা হবে যাতে আপনারা সহজেই যাচাই করে নিতে পারেন,MCQ কতটকু আয়ত্ত করতে পেরেছেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads