১।লক্ষ্য স্থির করুনঃ___উদ্দেশ্যহীন নৌকা যেমন ঘাটে পৌঁছাইনা,ঠিক তেমনিই লক্ষ্য নির্ধারণ ছাড়া জীবনে উন্নতি করা যায় না।লক্ষ্য আপনাকে সবসময় প্রেরণা ও মানসিক শক্তি যোগায়।আপনার মেধা,যোগ্যতা,মানবীয় গুন বিকাশে সাহায্য করে।গবেষকরা দেখেছেন,বাস্তবতা থেকে যার লক্ষ্য যত দূরে তার সফলতা তত পিছনে।তাই বাস্তবতার আলোকে আপনার লক্ষ্য স্থির করুন।
২।নিজের সম্পর্কে উন্নত ধারনা তৈরি করুনঃ___ অন্যজন আপনার প্রশংসা করলে যেমন আপনার ভাল লাগে ,এর চেয়ে বেশি ভালো লাগবে যদি আপনি নিজের সম্পর্কে এমন ভাল কথা বলুন।সমসময় আপনার ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবুন।নিজের অর্জিত কিছু থাকলে তা বার বার দেখুন।আপনার কোনো প্রতিযোগিতার পুরষ্কার,নিজের মনের ভাষা দিয়ে লেখা কবিতা,গান,গল্প,উপন্যাস থাকলে তা দেখুন।বিশেষ করে যখন হতাশা আপনাকে ঘিরে ধরে,তখন সে সব সৃষ্টিকর্ম দেখে মানসিক শক্তি অর্জন করুন,হতাশা দূরে ছুঁড়ে ফেলুন।নিজের অর্জনের মূল্যায়ন করুন।মনে রাখবেন আপন হাতে তৈরি জিনিসের মূল্য আপনার কাছে অনেক বেশি।
৩।রুচিসম্মত পোশাক নির্বাচন করুনঃ___ পোশাক মানুষের রুচিশীলতা ও ব্যাক্তিতের পরিচায়ক।তাই পরিবেশ পরিস্থিতি ও আপনার বয়সের সাথে মিল রেখে পোশাক নির্বাচন করুন।বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্ন পোশাকে উপস্থাপন করুন।এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।
৪।সময়মতো কাজ করুনঃ___বিশ্বের সফল ব্যাক্তিদের জীবন পর্যালোচনা করলে দেখা যায়,যা তাদের অনেক উপরে নিয়ে গেছে তা হলো সময়ের কাজ সময়ে সম্পাদন করা।সময়ের সঠিক ব্যবহার করে কাজ ঠিক মতো করা।কথায় আছে 'সময়ের একফোড় অসময়ের দোশফোড়'।
৫।ক্রোধ নিয়ন্ত্রন করুনঃ___রেগে গেলেন তো হেরে গেলেন।তাই হেরে না গিয়ে রাগ নিয়ন্ত্রন করুন।অযথা রাগ না করে এই রাগকে শক্তিতে পরিণত করে সঠিক কাজে লাগিয়ে জীবনে উন্নতি করুন।
৬।দৃষ্টিভঙ্গি বদলানঃ____নিজেকে উন্নত ব্যাক্তিতের অধিকারী মনে করুন এবং আপনার এই মনোভাবকে সর্বদা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন।

0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্য পেশ করুন...