Header Ads Widget

পানি ও আমাদের জীবন(পানি নিয়ে কিছু অজানা তথ্য)

পানি ও আমাদের জীবন(পানি নিয়ে কিছু অজানা তথ্য)

Photo by Nithya Ramanujam on Unsplash

পানির অপর নাম জীবন,সেটা আমরা সবাই জানি।কিন্ত,আপনাদের কাছে একটা প্রশ্ন-পানি কী শুধু মানব জীবনের সাথেই জড়িত?

পানি,যার বিস্তার পৃথিবীর আনাছে-কাণাছে,পাহার পেরিয়ে ঝর্না,ঝর্না হতে মহাসাগর-সাগর-নদী-নালা খাল বিলে পানির বিস্তার দেখা যায়।

এই অতি প্রয়োজনীয় জিনিসের,কিছু অজানা তথ্য আজ আপনাদের মাঝে তুলে ধরব।

পৃথিবীতে সবচেয়ে বেশি পানি রয়েছে তিনটি মহাসাগরে

১.প্রশান্ত মহাসাগর।
২.আটলান্টিক মহাসাগর।
৩.ভারত মহাসাগর।

মানব জীবনে পানির ব্যবহার

একমাত্র কৃষিতে পানির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যবহার হল সেচে।কয়েকটি উন্নয়নশীল দেশে(বাংলাদেশ,ভারত,পাকিস্তান,নেপাল)সেচে পানির প্রায় ৯০% ব্যবহৃত হয় এবং অর্থনৈতিক ভাবে উন্নত দেশগুলিতেও পানির সিংহভাগই ব্যবহৃত হয় সেচে(যেমনঃমার্কিন যুক্তরাষ্ট্রে বিশুদ্ধ পানির প্রায় ৩০% সেচে ব্যবহৃত হয়)

পানি না থাকলে আমরা স্থীর থকতাম

কী আশ্চর্য হলেন?হ্যা এটাই সত্য পানি না থাকলে আমরা স্থীর থাকতাম।বিজ্ঞানীরা গবেষণা করে তাই পেয়েছেন-বায়োকেমিস্ট এ.ই.নিডহ্যাম তার দ্য ইউনিকনেস অব বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস বইটিতে ব্যাখ্যা করেছেন কিভাবে জীবনের জন্য পানি জরুরি। যদি পৃথিবীতে পানি ছাড়া শুধু কঠিন বা গ্যাসীয় পদার্থ থাকত,তাহলে কোনো জীবই থাকত না।কারণ,শুধু কঠিন পদার্থের অণুগুলো এত ঘন-সন্নিবিষ্ট ও স্থির থাকে যে,তাতে কোনো রকম গতিশীলতা থাকে না।তাহলে প্রাণী বা জীবজন্তু নড়তেচড়তে পারত না,তাদের বিকাশ হতো না কোনো।কিন্তু সেটা প্রাণের সংজ্ঞা নয়।অন্য দিকে শুধু গ্যাস থাকলে তারা এতই তীব্র গতিশীল হতো যে, কোথাও স্থির থাকত না এবং এতেও কোনো জীবের বিকাশ হতো না। কাজেই এই দুটোর মাঝামাঝি কোনো তরল থাকতে হবে, এ ক্ষেত্রে পানি হলো সবচেয়ে আদর্শ তরল।

রক্তপিন্ড পানির একটি রুপ

মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতগুলো কুরআন মাজীদে নাজিল করেছেন,তা হলো:

‘ইকরা বিসমি...খালাকাল ইনসানা মিন আলাক।’(সূরা-৯৬:আয়াত-১-২)

এখানে ‘আলাক’ শব্দটির প্রসঙ্গ তোলা হয়েছে যার অর্থ হলো জমাট রক্তবিন্দু যা আসলে পানির একটি মিশ্রণের মতো।কুরআনে বহু আয়াতে মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টির কথা বলা হয়েছে, এটিও পানির একটি দ্রবণের মতো।রক্তকোষ,প্রোটিন ও হরমোন বাদে রক্তপ্লাজমার অবশিষ্ট ৯৫% হলো পানি।

পানি কত বড় একটি নিয়ামত,তাই আমাদেরকে পানি বুঝে শুনে ব্যবহার করা উচিত।আসুন,জীবনের এই প্রয়োজনীয় জিনিসটিকে রক্ষার্তে সচেতন হই।

আপনার লেখা পাঠাতে ই-মেইল করুন-rokomarishikkha@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads