মহানবী(সাঃ)-এর কিছু হাদীস ও কথা যা আপনার জীবন বদলে দিবে।
মহানবী (সাঃ)-এর সকল কথা,কাজ,হাদীস মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য।
জীবনকে সুন্দর করে গড়ে তুলতে নবী(সাঃ) আমাদের অনেক উপদেশ দিয়েছেন।আজ আমরা জীবনের মূল্যবান কিছু ক্ষেত্রের হাদীস সম্পর্কে জানব এবং জীবনে তা বাস্তবায়ন করব_ইনশাআল্লাহ।
-জীবনোপরণ (রিজিক) সম্পর্কে মহানবী(সাঃ)-এর হাদীস ও কথা-
১.আল্লাহর ওপর পুরোপুরি আস্থা রাখো।তিনি তোমাকে সেভাবেই জীবনোপকরণ দেবেন,যেভাবে তিনি পাখিদের দিয়ে থাকেন।পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় উদরপূর্তি করে নীড়ে ফেরে।
-ওমর ইবনে খত্তাব (রা);তিরমিজী,মেশকাত
২.আল্লাহ তোমার জন্যে যে জীবনোপকরণ নির্ধারণ করে রেখেছেন তা পুরোপুরি না পাওয়া পর্যন্ত তুমি মারা যাবে না।আল্লাহ-সচেতন থাকো এবং রিজিক সংগ্রহে সতপন্থা অনুসরণ করো।
-জাবির ইবনে আবদুল্লাহ (রা);ইবনে মাজাহ
৩.এমন একটা সময় আসবে যখন একজন মানুষ তার উপার্জন বৈধ না অবৈধ,হালাল না হারাম-এই চিন্তার ব্যাপারে সম্পূর্ণ নিস্পৃহ হয়ে যাবে!
-আবু হুরায়রা (রা);বোখারী
৪.পাপে লিপ্ত হলে মানুষ অনেক জীবনোপকরণ থকে বঞ্চিত হয়।
-সাওবান (রা);বোখারী
৫.ধর্মপরায়ণ মানুষের জন্য পরিশ্রমলব্ধ সম্পদ উত্তম নেয়ামত।
-আমর ইবনুল আস (রা);মুফরাদ
_ভালো কাজ সম্পর্কে মহানবী (সা)-এর হাদীস ও কথা_
১.তোমার কাজ অনুসারেই তুমি পুরস্কার পাবে।
-বায়হাকি
২.গুরুত্তপূর্ণ যে-কোনো কাজ আল্লাহর প্রশংসা করে শুরু না করলে কাজে অবশ্যই ক্রটি থেক যাবে।
-আবু হুরায়রা (রা);আবু দাঊদ
৩.নিয়মিত(আনন্দিতচিত্তে)করতে সক্ষম এমন পরিমাণ আমল বা কাজ নেবে।তোমরা কাজে ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ সওয়াব দানে ক্লান্ত হন না।
-আয়েশা (রা);বোখারী,মুসলিম
৪.প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে।এটাই আল্লাহর নির্দেশ।যখন কোনো পশুকে জবেহ করবে---সঠিক নিয়মে ভালোভাবে জবেহ করবে,যাতে পশুটির কষ্ট কম হয়।ছুরি ভালো করে শানিয়ে নিবে,যাতে দ্রুত জবেহ হয়ে যায়।
-শাদ্দাদ ইবনে আওস (রা);মুসলিম,তিরমিজী
৫.হালাল(সৎ পথে)উপার্জন করা ফরজ।
-আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা);বায়হাকি
-খাবার গ্রহণ সম্পর্কে মহানবী (সঃ)-এর হাদীস ও কথা-
১.'বিসমিল্লাহ'(আল্লাহর নামে)বলে খাবার শুরু করো।ডান হাতে খাবার নেবে।
-ওমর ইবনে আবু সালামা(রা);বোখারী,মুসলিম
২.ভুলক্রমে 'বিসমিল্লাহ'না বলে খাবার শুরু করার পর যদি খাওয়ার মাঝে বিষয়টি মনে পড়ে,তবে বলবে 'প্রথম ও শেষ সবটাই আল্লাহর নামে'।
-আয়েশা (রা);আবু দাঊদ,তিরমিজী
৩.হেলান দিয়ে বা কাত হয়ে খাবার খেয়ো না।
-ওয়াহাব ইবনে আবদুল্লাহ(রা);বোখারী
৪.খাবার খেয়ে আঙ্গুল না চেটে তা কাপড় দিয়ে মুছবে না।
-আবদুল্লাহ ইবনে আব্বাস (রা);বোখারী,মুসলিম
৫.নবীজী (সাঃ)তিন আঙ্গুল ব্যবহার করে খেতেন।খবার শেষ করে আঙ্গুল চেটে খেতেন।
-কাব ইবনে মালেক (রা);মুসলিম
নবী(সাঃ)-এর হাদীস একটি লেখাতে শেষ করা সম্ভব নয়,জীবনের সকল ক্ষেত্রেই নবীজীর সুন্নাত ও হাদীস রয়েছে যা মানব ও মুসলিম উম্মাহর জন্য সারা জীবনের জন্য উপদেশ ও পথনির্দেষক।
আমরা দোয়া করি,আমরা জেনো হাদীস মোতাবেল জীবন-যাপন করতে পারি_আমিন।
আরো পড়তে পারেন-বিখ্যাত ব্যক্তিদের কিছু উপদেশ ও কথা
বিঃদ্র-শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।আরো জ্ঞান,তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
আপনার লেখা পাঠাতে ই-মেইল করুন-rokomarishikkha@gamil.com


0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্য পেশ করুন...