Header Ads Widget

বঙ্গোপসাগর,ভূমধ্যসাগর,আন্দামান সাগর,লোহিত সাগর এবং পূর্ব চীন সাগর-এর কিছু তথ্য।

 

বঙ্গোপসাগর,ভূমধ্যসাগর,আন্দামান সাগর,লোহিত সাগর এবং পূর্ব চীন সাগর-এর কিছু তথ্য।

বঙ্গোপসাগর

https://rokomarishikkha.blogspot.com/

বঙ্গোপসাগর হল বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত একটি প্রায় ত্রিভূজাকৃতি উপসাগর। এই উপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং পূর্ব দিকে রয়েছে মায়ানমার ও থাইল্যান্ড। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থান করছে ভারতবর্ষের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
বঙ্গোপসাগরের আয়তন প্রায় ২১,৭২,০০০ বর্গকিলোমিটার (৮,৩৯,০০০ মা)। একাধিক বড়ো নদীগুলো এই উপসাগরে এসে মিশেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য (গঙ্গা ও তার প্রধান দুই শাখানদী পদ্মা ও হুগলি), (ব্রহ্মপুত্র ও তার উশাখানদী যমুনা ও মেঘনা, ইরাবতী, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, সুবর্ণরেখা, কাবেরী) ইত‍্যাদি নদীসমূহ। বঙ্গোপসাগরের নিকটবর্তী অবস্থানরত  গুরুত্বপূর্ণ বন্দরগুলি হল চেন্নাই, চট্টগ্রাম, কলকাতা, হলদিয়া, মঙ্গলা, পারাদীপ, টুটিকোরিন, বিশাখাপত্তনম ও ইয়াঙ্গন। বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার এই উপসাগরের তীরে বাংলাদেশ নামক রাষ্ট্রে অবস্থিত। এই উপসাগরের তীরে অবস্থিত বিখ‍্যাত পর্যটন কেন্দ্রগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চেন্নাই, পুুুরি, বিশাখাপট্টনম, সুুুুন্দরবন, দিঘা, ফুকে, চট্টগ্রাম, কক্সবাজার, ত্রিংকোমালি ইত‍্যাদি।

ভূমধ্যসাগর 


ভূমধ্যসাগর (ইংরেজি: Mediterranean Sea) ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর। এটি জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে একত্রে সংযুক্ত। এর উত্তরে ইউরোপ, দক্ষিণে আফ্রিকা, এবং পূর্বে এশিয়া মহাদেশ। ভূমধ্যসাগরের আয়তন প্রায় ২৫ লক্ষ বর্গকিলোমিটার (৯,৬৫,০০০ বর্গমাইল)।তবে জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিকের প্রধান জলভাগের সঙ্গে সংযুক্ত স্থানে এটি মাত্র ১৪ কিলোমিটার (৯ মাইল) প্রশস্ত।

আন্দামান সাগর


আন্দামান সাগর (ইংরেজিAndaman Seaভারত মহাসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি সাগর। এর পশ্চিমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরে মায়ানমার, পূর্বে মায়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া, এবং দক্ষিণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ অবস্থিত। আন্দামান সাগর মালাক্কা প্রণালীর মাধ্যমে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত রয়েছে। ইরাবতি নদীসিতাং নদী, এবং সালউইন নদী যথাক্রমে এই সাগরে পতিত হয়েছে। সাগরটির পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায়-৭,৯৭,৭০০ বর্গকিমি।


লোহিত সাগর


লোহিত সাগর (ইংরেজি: Red Sea) ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে যথাক্রমে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে একত্রে যুক্ত। সাগরটির উত্তরাংশে যথাক্রমে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত।
লোহিত সাগরের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় ১,৭৪,০০০ বর্গকিলোমিটার। সাগরটি প্রায় ১,৯০০ কিলোমিটার দীর্ঘ এবং সর্বাধিক ৩০০ কিলোমিটার প্রশস্ত।এটি মধ্যভাগে সর্বোচ্চ ২,৫০০ মিটার গভীর; এর গড় গভীরতা প্রায় ৫০০ মিটার। তবে সাগরটিতে প্রশস্ত মহীসোপান আছে, যাতে বসবাসকারী জলজ জীব ও প্রবালগুলি খুবই বিখ্যাত। এই সাগরে প্রায় ১,০০০ প্রজাতির অমেরুদন্ডী প্রাণী ও ২০০ রকমের নরম ও শক্ত প্রবালের বসবাস।
বাষ্পীভবন ও বায়ুপ্রবাহের ফলে উদ্ভূত জলপ্রবাহের বিন্যাসজনিত কারণে লোহিত সাগর বিশ্বের সবচেয়ে লবণাক্ত সাগরগুলির একটির জায়গা দখল করে আছে। এই সাগরের লবণাক্ততা প্রায় ৩.৬% থেকে ৩.৮%।

পূর্ব চীন সাগর


পূর্ব চীন সাগর (ইংরেজিঃEast China Sea) চীনের পূর্ব দিকের একটি প্রান্তিক সমুদ্র। পূর্ব চীন সাগর ,প্রশান্ত মহাসাগরের একটি অংশ এবং প্রায় ১২,৪৯,০০০ বর্গ কিলোমিটার (৪,৮২,০০০ বর্গ মাইল) এলাকা জুড়ে রয়েছে এর অবস্থান। পূর্ব জাপানি দ্বীপপুঞ্জ কিউশু এবং রাউকি দ্বীপপুঞ্জের থেকে দক্ষিণে সমুদ্রপৃষ্ঠে দক্ষিণ চীন সাগরে অবস্থিত এবং পশ্চিমে এশীয় মহাদেশটি অবস্থিত। সমুদ্র কোরিয়া প্রণালী মাধ্যমে জাপান সাগরের সাথে সংযোগ স্থাপন করে এবং উত্তরে ইয়েলো সিলে প্রবেশ করে। সমুদ্রের সীমান্তে যেসব দেশ রয়েছে, তাদের মধ্যে যথাক্রমে দক্ষিণ কোরিয়াজাপান, প্রজাতান্ত্রীক চীন (তাইওয়ান) এবং গণ প্রজাতান্ত্রীক চীন রয়েছে।

এরকম আরো তথ্য বহুল জ্ঞান পেতে ভিজিট করুন আমাদের ফেইজবুক পেজ এ>>>>রকমারি শিক্ষা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads